সৈকতে রোমাঞ্চকর সব আয়োজন
কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬-এ খেলাধুলা, সংস্কৃতি, চিত্রাঙ্কন ও অফুরন্ত আনন্দ।
২ দিনব্যাপী আনন্দ ও উৎসব
একটি উৎসবের চেয়েও অনেক বেশি
উৎসবের অবিস্মরণীয় মুহূর্ত
কুয়াকাটা কার্নিভালের আনন্দ, তারুণ্যের উদ্দীপনা ও রঙের রঙিন স্মৃতি।
কার্নিভালের অভ্যন্তরীণ ইভেন্ট ও অ্যাক্টিভিটি নির্বাচন
যেকোনো ইভেন্টের শিরোনাম বা বিস্তারিত বাটনে ক্লিক করে বিস্তারিত পেজে যান এবং সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
অফিসিয়াল জার্সি, ড্রাই ফুড, নিউট্রিশন কিট ও পানির বাবদ জনপ্রতি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনুগ্রহপূর্বক আগামী ২৩ তারিখ বিকেল ৪:০০ ঘটিকার সময় নির্ধারিত স্টল থেকে এগুলো সংগ্রহ করে নেবেন।
প্রতিটি দলে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় (মাঠে ৬ জন ও স্ট্যান্ডবাই ২ জন) অন্তর্ভুক্ত থাকতে পারবে এবং তাদের বয়সসীমা ৬ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে। টুর্নামেন্টের মোট ৮টি দল আয়োজক কমিটির পক্ষ থেকে নির্ধারণ বা ভাগ করে দেওয়া হবে। খেলোয়াড়দের নিজ দায়িত্বে নিজস্ব জার্সি পরে আসতে হবে; আয়োজকদের পক্ষ থেকে ফুটবল, খাবার পানি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।
ঘুড়ি উৎসব
১ম দিনলেম্বুর বনের মোহনায় চোখজুড়ানো নীল আকাশে বর্ণিল বিশাল আকৃতির ঘুড়ি ওড়ানোর চোখধাঁধানো প্রদর্শনী। আমন্ত্রিত অতিথিদের সাথে সূর্যাস্ত উপভোগ ও সৈকত উৎসব।
প্রকৃতির মনোরম কোলে শিশুদের সৃজনশীল ক্যানভাস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শুধু আর্ট পেপার প্রদান করা হবে এবং বিজয়ীদের সনদপত্র প্রদান করা হবে।
১০০+ ঐতিহ্যবাহী সামুদ্রিক ফুড স্টল, রাখাইন রান্নার স্বাদ এবং সূর্যোদয় অবলোকন সহ সুস্বাদু দেশীয় পিঠা উৎসব। ফিশ মার্কেট বিচ মাঠ ও গঙ্গামতির চরে আয়োজিত।
দেশের শীর্ষ তারকা শিল্পী, হাসান (আর্ক), ঐশী, চিশতী বাউল, আরমান আলিফ এবং ফ্যাশন শো, পুঁথিপাঠ ও রাখাইন সাংস্কৃতিক নৃত্য পরিবেশনা।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার সুমন, ক্রিকেটার তাওহীদ হৃদয় এবং দেশের জনপ্রিয় তারকা ও ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণে জমজমাট প্রীতি ম্যাচ।
কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে সমুদ্রের নীল বুকে নতুন বিস্ময় চর বিজয়ে এক্সক্লুসিভ স্পিডবোট যাত্রা এবং সমুদ্রতীরে বিচ ভলিবল ম্যাচ। সাগরের ঢেউ আর নির্জন প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের বিরল সুযোগ।
উপভোগ্য সুবিধাসমূহ
- সমুদ্র সৈকতে উন্মুক্ত কনসার্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা
- রাখাইন ঐতিহ্যবাহী জলকেলি ও লোকনৃত্য
- ১০০+ সামুদ্রিক ফুড স্টল ও শীতকালীন পিঠা উৎসব
- শিশুদের জন্য উন্মুক্ত সৈকত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ঘুড়ি উৎসব
- ট্যুরিস্ট পুলিশের ২৪/৭ নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়
ইভেন্ট ভেন্যু ও গুগল ম্যাপ
কুয়াকাটা সমুদ্র সৈকত (জিরো পয়েন্ট)তারকা, শিল্পী এবং ইনফ্লুয়েন্সারদের
অভিনয়, সংগীত, ক্রীড়া তারকা ও ইনফ্লুয়েন্সারদের মিলনমেলা